শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিত্রা নদীর সাঁকোতে বেধে ছিল গৃহবধূর মরদেহ

আজিজুল ইসলামঃ [২] যশোরের বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া গ্রামের বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন গৃহবধূ কল্পনা দাস (৫০)। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাশের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি। ১৫ ঘন্টা পর আজ শুক্রবার সকালে আধা কিলোমিটার দূরে নদীর একটি সাঁকোতে বেধে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] কল্পনা দাস নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের রাখাল দাসের স্ত্রী।

[৪] কল্পনা দাসের বোন জামাই তপন দাস জানান, আট দিন আগে বড় শ্যালিকা কল্পনা দাস তাঁদের বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তিনি মৃগী রোগী ছিলেন। বাড়ির পাশে চিত্রা নদীর শেখেরহাটখোলা ঘাট। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তিনি একা নদীর ওই ঘাটে গোসল করতে নামেন। কিছুক্ষন পর ঘাটের পাশ দিয়ে যাওয়া কয়েক ব্যক্তি নদীর পানিতে তাঁর জুতা ও শাড়ি ভাসতে দেখে বাড়িতে এসে খবর দেন। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে বাঘারপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রাথমিক উদ্ধার অভিযান চালিয়ে তাঁর কোনো খোঁজ পাননি। শুক্রবার সকাল ছয়টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর একটি বাঁশের সাঁকোর সাথে তাঁর মরদেহ ভাসছিল। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা সেখানে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন।

[৫] বাঘারপাড়া থানার উপপরিদর্শক(এসআই) মো. কাইয়ুম মুন্সী বলেন, চিত্রা নদীর পানিতে ডুবে কল্পনা দাস মারা গেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়