শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলাধুলায় বিশেষ অবদানের জন্য ফরিদপুরের ৯ খেলোয়াড়কে সম্মাননা

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুরে খেলাধুলায় বিভিন্ন ইভেন্টে গুণী খেলোয়াড়দের বিশেষ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। এতে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

[৩] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) এ গুণী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলায় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার কারণে এ পুরস্কার লাভ করেন।

[৪] পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়েরা হচ্ছেন মতিউর রহমান মোকসেদ (ফুটবল), আমিনুর রহমান ফরিদ (হ্যান্ডবল), মোখলেসুর রহমান বাবলু (ক্রিকেট), গোলাম মহিউদ্দিন তসলিম (অ্যাথলেটিক্স), মুসা মিয়া (হকি), আব্দুল আলিম (ভলিবল), মাসুদুর রহমান চুন্নু (আর্চারি), রেখা আক্তারী (কাবাডি) এবং জহিরুল ইসলাম আলী (কারাতে) । সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়