শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে আবেদীন হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০টি বেড প্রদান

তপু সরকার: [২] মরণঘাতী করোনা সংক্রমণ ব্যাপকভাবে বিস্তার করছে সারাদেশে । এর মধ্য দ্বিতীয় ঢেউয়ে শেরপুরে ও এ-সংক্রমন থেমে নেই। দিন দিন আশংকাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ এবং প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে শেরপুরের মানুষ।

[৩] জেলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীদের বেড অনেকটাই স্বল্পতা দেখা দিয়েছে।

[৫] এসব আক্রান্ত অসহায় মানুষের পাশে দাড়ালো শেরপুরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এর চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব জয়নাল আবেদীন এবং আবেদীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী ।

[৬] বৃহস্পতিবার করোনায় আক্রান্ত রোগীদের জন্য আবেদীন হাসপাতালের পক্ষ থেকে শেরপুর জেলা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের জন্য ১০টি বেড প্রদান করেছেন।

[৭] বেড হস্তান্তরের সময় শেরপুরের সিভিল সার্জন ডা.এ.কে.এম. আনওয়ারুর রউফ, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডাঃ মোঃ খাইরুল কবীর সুমন, ওয়ার্ড মাস্টার শুভা রহমান, জেএন্ডএস গ্রুপের সিনিয়র ম্যানেজার (কর্পোরেট/অ্যাডমিন) মঞ্জুরুল হক, আবেদীন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম রনি, কর্মকর্তা তারিকুল ইসলাম, ডায়াগনস্টিক ম্যানেজার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়