শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদক না পেলেও অলিম্পিকে সর্বাধিক অংশ নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন স্পেনের আনহেল গার্সিয়া

স্পোর্টস ডেস্ক: [২] অলিম্পিকসের ট্র্যাকে হাঁটা শুরু করেছেন সেই ১৯৯২ সালের বার্সেলোনার আসরে। হেসাস আনহেল গার্সিয়ার যাত্রা অব্যাহত রয়েছে টোকিতেও। ছেলেদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় কোনো পদক না পেলেও গড়েছেন অনন্য এক রেকর্ড।

[৩] পুরুষ ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় শুক্রবার ৪ ঘণ্টা ১০ দশমিক ০৩ মিনিট সময় নিয়ে ৩৫তম হয়েছেন গার্সিয়া। অ্যাথলেটিক্স ইভেন্টের প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি আটবার অলিম্পিকসে অংশ নেওয়ার কীর্তি এখন ৫১ বছর বয়সী এই স্প্যানিশের।

[৪] এ ইভেন্টে ৩ ঘণ্টা ৫০ দশমিক ০৮ মিনিট সময় নিয়ে সোনা জিতেছেন পোল্যান্ডের দাভিদ টোমালা। রুপা জার্মানি ইয়োনাটান হিলবের্ট ও ব্রোঞ্জ জিতেছেন কানাডার ইভান ডানফি। - জি নিউজ/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়