শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে সর্বোচ্চ রেকর্ড ৩০ মৃত্যু, শনাক্তের হার ২৩.৫%

আল আমীন: [২] ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। এরমধ্যে করোনায় ১৬ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।

[৩] শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

[৪] ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

[৫] হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ ব্যাপক বেড়েছে। দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। হাসপাতালের আইসিইউতে ২৩ জনসহ মোট ৫২৫ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফাঁকা নেই আইসিইউ বলেও জানান ডা. মহিউদ্দিন খান মুন।

[৬] ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ১৭১১টি নমুনা পরীক্ষা করে নতুন ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.৫ শতাংশ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়