শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমনির আইনজীবী নিয়ে বাগবিতণ্ডায় এজলাস ত্যাগ করলেন বিচারক

নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় স্বাক্ষর করা নিয়ে আইনজীবীদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে। জাগো নিউজ২৪

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে নায়িকা পরীমনিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে ৮টা ৩১ মিনিটে এজলাসে আসেন ঢাকা মহানগর মুখ্য হাকিম মামুনুর রশীদ।

এসময় পরীমনির হয়ে আইনি লড়াই করতে আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়। তারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত ৮টা ৩৬ মিনিটে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।

এজলাস ত্যাগের আগে আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’

এদিকে, মাদক মামলায় পরীমনি ও প্রযোজক রাজকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদরদফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে পৃথক দু’টি মামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়