শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১১:২৭ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের এক সদস্য গ্রেপ্তার 

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি রামদাসহ রোহিঙ্গা সন্ত্রাসী সাইফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা।

[৩] বৃহস্পতিবার বিকেলে হ্নীলা ইউপি নয়াপাড়া ক্যাম্পের বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার সেই একই ক্যাম্পের ডি বল্কের, শেড৭৩২/৭, এমআরসি নম্বর ৩৩৩৩৫ বাসিন্দা মোঃ ইলিয়াসের ছেলে।

[৫] এপিবিএন এর দাবীঃগ্রেপ্তারকৃত যুবক রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য।

[৬] বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃতারিকুল ইসলাম তারিক।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার শরনার্থী ক্যাম্পের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি রামদাসহ রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের এক সক্রিয় সদস্য মোঃসাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৭] তিনি আরো বলেন,ধৃতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়