শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১০:৫২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১০:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে চা শ্রমিক হত্যা মামলার আসামি গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে গরুর গোবর সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রুপবতী হাজরা (৫৫) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ভাড়াউড়া চা বাগানের মৃত হীরালাল বাহাদুর হাজরার ছেলে লাল বাহাদুর হজরা ও লালবাহাদুরের স্ত্রী ধলেশ্বরী হাজরা, সূধারম হাজরার ছেলে বিকাশ হাজরা ও রিপন হাজরা।

জানা যায়, গতকাল বুধবার গরুর গোবর সরানোকে কেন্দ্র করে বাগানের শ্রমিক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা, ছেলে সাধন হাজরা ও সাধনের স্ত্রী সাথী হাজরার উপর হামলা করে প্রতিবেশী লাল বাহাদুর হজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধলেশ্বরী হাজরা।

হামলায় গুরুতর আহত রুপবতী হাজরা চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গতকাল রাতেই রুপবতীর ছেলে সাধর হাজরা বাদী হয়ে ছয় জনের নামে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা আসামিদের গ্রেফতারে মাঠে নামি। রাতে সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।

ওসি আব্দুস ছালেক বলেন, গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়