শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের ১৪ বছর বয়সী ডাইভারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: [২] কুয়ান হংচ্যান, চীনের ১৪ বছর বয়সী এই ডাইভার ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্মে নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতলেন সোনা। তার ১৫ বছর বয়সী সতীর্থ চেন ইউশি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এই ইভেন্টে অংশ নিয়ে পেয়েছেন রৌপ্য।

[৩] চেনের সঙ্গে প্রথম রাউন্ডে পেরে ওঠেননি কুয়ান। তবে পরের রাউন্ডে তাকে পেছনে ফেলেন। ৪৬৬.২০ স্কোর করে প্রথম হন তিনি। চেনের স্কোর ৪২৫.৪০, আর অস্ট্রেলিয়ার মেলিসা উ ৩৭১.৪০ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ।

[৪] ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর প্রথমবার মেয়েদের ডাইভিংয়ের সব ইভেন্টেই সোনা জিতল চীন।

[৫] কুয়ান দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এই ইভেন্টে স্বর্ণ জিতলেন। ১৯৯২ সালের বার্সেলোনা গেমসে তার স্বদেশী ফু মিংশিয়া ১৩ বছর বয়সে পান সোনা।

[৬] বাবা-মার কথা উজ্জীবিত করেছে কুয়ানকে, তারা আমাকে চাপমুক্ত থাকতে বলেছিল। তারা বলেছিল যে পদক পাই আর না পাই, ব্যাপার না, কেবল আমার মতো থাকতে হবে। ওই কথাগুলো আমাকে সত্যিই সহায়তা করেছে।

[৭] জনপ্রিয় চীনা স্ট্রিট ফুড লাতিয়াও খেয়ে এই স্বর্ণ জয় উদযাপন করতে চান তিনি। - অলিম্পিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়