শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২১, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, মিনহাজুল আবেদীন: [২] আগামী মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে আসছে আরো এক কোটি ৪ লাখ ডোজ।

[৩] বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, যে কোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এমওইউ সই হবে।

[৪] চীনের সিনোফার্মের কাছ থেকে সাড়ে ৭ কোটি টিকা অর্ডার দেয়া হয়েছে। এর মধ্যে দেড় কোটির টাকা দেয়া হয়ে গেছে।

[৫] বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।

[৬] আমরা চাই আমাদের দেশের অর্ধেক নাগরিককে ভ্যাকসিন দিতে উল্লেখ করে ড. মোমেন বলেন, ভ্যাকসিন না নিলে মৃত্যুহার বেশি। প্রত্যেক সপ্তাহে এক কোটি দিতে চেয়েছিলো সরকার। তার মানে আট সপ্তাহ অর্থাৎ আট কোটি। মানে আমাদের দেশের অর্ধেক লোক।

[৭] আমরা সব সাপ্লাই এক সঙ্গে এনে রাখতে পারি না, ফেইজওয়াইজ ভ্যাকসিন আসছে। সেভাবেই কাজ চলছে তবে একটু এদিক ওদিক হতে পারে। ভারত আমাদের জানিয়েছে তাদের অবস্থা উন্নতি হচ্ছে এবং আরেকটু ভালো হলে তারা আমাদের টিকা পাঠিয়ে দেবে।

  • সর্বশেষ