শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মদিন পালন

জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ জন্মদিন পালন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, আ’লীগ নেতা মাহফুজুর রহমান মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগ সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপদি কাশ্মির আহমেদ, পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ। পরে দলীয় কার্যালয়ের সামনে সকল নেতাকর্মী শেখ কামালের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়