শিরোনাম
◈ জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার কারণ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী: আফগানিস্তানে নতুন আইন ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়' ◈ রমজানেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

অহিদ মুকুল: [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

[৩] বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ওই জলদস্যুকে আটক করে হাতিয়া কোস্টগার্ড।

[৫] বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

[৬] আটক মো. ইলিয়াছ (৩৮) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মৃত মো. সিরাজের ছেলে।

[৭] কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একনলা দেশি শর্টগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুইটি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে আটক করে।

[৮] এ ঘটনায় আসামি ও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর ও কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়