শিরোনাম
◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে ৬১ বছর পুরোনো রাজত্ব পুনরুদ্ধার করলো ইতালি

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিক গেমসে বিশ্ব রেকর্ড গড়ার পরের দিনই তা ভেঙে ফেলল ইতালির সাইক্লিস্টরা। ৬১ বছরে প্রথমবার পুরুষদের দলগত পারস্যুট ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন হলো তারা।

[৩] সিমোনে কানসোনি, ফিলিপ্পো গান্না, ফ্রান্সেস্কো লামোন ও জোনাথন মিলানের দল ডেনমার্ককে হারায় তিন মিনিট ৪২.০৩২ সেকেন্ড টাইমিংয়ে। যা বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিশদের চেয়ে ০.১৬৬ সেকেন্ড দ্রুত।

[৪] এই ইভেন্টে ইতালি এখন অষ্টমবার চ্যাম্পিয়ন হলো। তবে ১৯৬০ সালের রোম অলিম্পিকের পর প্রথম। মঙ্গলবার প্রথম রাউন্ডে ৩.৪২.৩০৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড ভেঙেছিল অস্ট্রেলিয়া, তারা জিতেছে ব্রোঞ্জ।

[৫] এই জয়ে ইতালি ভেঙে দিলো গ্রেট ব্রিটেনের আধিপত্য, যারা গত তিনটি অলিম্পিকের এই ইভেন্টে সোনা জিতেছিল। - অলিম্পিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়