শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযোজক রাজের বাসায় চলত পর্নোগ্রাফি, মিলেছে বিকৃত যৌনাচারের সরঞ্জাম

নিউজ ডেস্ক: আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকের পাশাপাশি বিকৃত যৌনাচার সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব। অভিযানে থাকা র‌্যাবের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, রাজের বাসায় একটি রুম পাওয়া যায়। যেখানে একাধিক নারী-পুরুষ একসঙ্গে বিকৃত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত ছিল। এটি নজরুল ইসলাম রাজের ‘রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস’র একটি কক্ষ বা বিশেষ বিছানা। এই বাসাতে পর্নো ভিডিও বানানো হতো বলেও জানা গেছে।

এর আগে চিত্রনায়িকা পরীমনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় বনানীতে রাজের বাসায় অভিযানে যায় র‍্যাব। টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করেন র‍্যাবের সদস্যরা।

তারও আগে বিকেলে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র‌্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযানের একটি সূত্র জানায়, পরীমনির বাসার যাবতীয় আসবাবে থরে থরে বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবা, এলএসডি এবং আইসও।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মাদক ও ইয়াবা পাওয়া গেছে। - জাগো অনলাইন

 

  • সর্বশেষ