শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে মাদক ও ডাকাতি মামলার ১১ আসামি গ্রেপ্তার

মো. শাহজালাল মিয়া: [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও ডাকাতি মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বুধবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

[৩] গ্রেফতারকৃতরা হলো পিরোজপুরের আরিফ মিয়ার ভাড়াটিয়া মৃত বয়েজ উদ্দিনের ছেলে মো: সেলিম, বন্দরের মদনগঞ্জের আলমগীর হোসেনের ছেলে সাদ্দাম, রমজান, একই এলাকার আসাদ, সোনারগাঁয়ে সাদিপুরের নানাখী পূর্বপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ আলম, দৌলরদীর মৃত আয়াত আলীর ছেলে মোহাম্মদ আলী, কলতাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে নবী হোসেন, একই এলাকার সামছুল হকের ছেলে আব্দুল সালাম, আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার মতিন মুক্তারের ছেলে মোঃ ইমন খান, উৎরাপুর এলাকার তোফাজ্জলের ছেলে গোলাম রসুল ও নরসিংদীর বানিয়াচর এলাকার আবু কালামের ছেলে পারভেজ ।

[৪] সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়