শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালগুলোতে দিনে দিনে বাড়ছে করোনার টিকা গ্রহীতার সংখ্যা

শাহীন খন্দকার: [২] হাসপাতালগুলোতে অধিকাংশ মানুষ সুষ্ঠুভাবে টিকা নিতে পারলেও কিছু মানুষ পড়েছেন নানা জটিলতায়। বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সার্ভার জটিলতার কারণে টিকা গ্রহীতারা পড়েন ভোগান্তিতে। এছাড়া রাজধানীর শেরে-ই বাংলা নগর মানসিক, শ্যামলী টিবি, চক্ষু ইনিস্টিটিউটসহ পঙ্গু হাসপাতালে টিকা দিতে আসা মানুষেরা ফিরে যাচ্ছে এসএমএস না থাকায়।

[৩] এদিকে মিরপুর থেকে বৃদ্ধা মাকে করোনার টিকা দিতে এসেছেন আবদুল খালেক। নিজেও নিয়েছেন টিকা কিন্ত মাকে দিতে পারেন নাই। আবদুল খালেকের মতো অনেকেই পরিবারের বয়স্ক ব্যক্তিদের নিয়ে এসছেন করোনার টিকা দিতে। ১৮ বছর বয়স থেকে শুরু করে সব বয়সীদের ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। প্রবাসীরাও নিচ্ছেন নির্ধারণ করে দেয়া জায়গা থেকে টিকা।

[৪] ঢাকার বাইরে যারা রেজিস্ট্রেশন করেছেন-লকডাউনের কারণে যেতে পারছেন না তাঁরা পড়েছেন ভোগান্তিতে। অধিকাংশ হাসপাতালে সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি চললেও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সার্ভার জটিলতার কারণে টিকা গ্রহীতারা পড়েন বিড়ম্বনায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের।

[৫] এছাড়াও যারা আগে টিকা নিয়েছেন তাদের ফোনে দ্বিতীয় ম্যাসেজ না যাওয়ায় তারা দিতে পারছেন না দ্বিতীয় ডোজ। সব হাসপাতালে শৃঙ্খলা মেনে টিকাদান কর্মসূচির ব্যবস্থা করলে সংক্রমনের ঝুকিঁ থাকবে না বলেও জানান টিকা গ্রহীতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়