শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক কোটি মানুষের ২ কোটি হাতকে কাজে লাগিয়ে এডিস মশা প্রতিরোধে আমরা কাজ করবো: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শহরকে রক্ষা করার দায়িত্ব শুধু মেয়র কিংবা সরকারের একার নয়, আমাদের সকলের। তাই নিজের পরিবারসহ শহরকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

[৩] তিনি আরো বলেন, সরকারি কিংবা বেসরকারি যেকোন ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, জরিমানার পরিমাণও ক্রমান্বয়ে বাড়তে থাকবে।

[৪] মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

[৫] বুধবার ভাটারায় মাদানী এভিনিউ এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে মশক নিধনে চিরুনী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

[৬] তিনি ভাটারায় মাদানী এভিনিউ এলাকায় মশক নিধনে চিরুনী অভিযান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং তার উপস্থিতিতেই একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন।

[৭] এরপর আতিকুল ইসলাম নগরবাসীর মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে ডিএনসিসির ৯ নম্বর অঞ্চলের ভাটারা ও গুলশানসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

[৮] আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটির ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

[৯] এসময় অন্যান্যের মধ্যে ঢাকা-১১ আসনের জাতীয় সংসদ সদস্য এ. কে. এম. রহমতুল্লাহ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়