শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেলদুয়ারের সেই সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার ভ্যাকসিন নিতে আসা জনগণের শরীরে ভ্যাকসিন ছাড়া সুচ পুশ করে সিরিঞ্জ ফেলে দেওয়ার ঘটনায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে সোমবার (০৩ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত রোববার সকাল ১১টার দিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নম্বর বুথে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন ভ্যাকসিন দিচ্ছিলেন। এ সময় সেবাপ্রত্যাশীদের শরীরে সুচ পুশ করছিলেন তিনি। কিন্তু ভ্যাকসিন প্রবেশ না করিয়েই তাড়াহুড়া করে সিরিঞ্জ ঝুড়িতে ফেলে দিচ্ছিলেন। বিষয়টি টিকা কেন্দ্রে আসা কয়েকজনের নজরে এলে তারা আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আএমও) শামীম হোসেনকে বিষয়টি জানান। পরে ঝুড়িতে থাকা পরিত্যক্ত সিরিঞ্জগুলো বের করে দেখেন আরএমও। তখন তিনি সেখান থেকে ২০টি সিরিঞ্জের ভেতর ভ্যাকসিন দেখতে পান। তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান।

এ ঘটনায় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন মো. শামীম হুসাইন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন। কমিটি তদন্ত শেষে সোমবার দুপুরে তাদের প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দেন। পরে প্রতিবেদনটি ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয় অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়