শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৯:০১ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৭৫ জন জনবল চেয়েছে ডিএনসিসির করোনা হাসপাতাল: পরিচালক

শাহীন খন্দকার: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি’র ‘ডেডিকেটেড করোনা হাসপাতাল’ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন একথা বলেন। তিনি বলেন, হাসপাতালে বর্তমানে যে জনবল রয়েছে, তা খুবই অপ্রতুল। ফলে আগত রোগীদের চিকিৎসাসেবা চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় সরকারের কাছে ডাক্তার-নার্সসহ আরো ৬৭৫ জন জনবল চাওয়া হয়েছে বলে জানালেন তিনি।

[৩] তিনি বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় করোনা হাসপাতাল হচ্ছে আমাদের এই হাসপাতাল। আমরা কম সংখ্যক জনবল দিয়েই চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নিকট করোনা রোগীদের চিকিৎসা সেবায় আমরা ১৫০ জন ডাক্তার, ৩০০ জন নার্স, ১৫০ জন কর্মচারী এবং ৭৫ জন আনসার সদস্য চেয়েছি। যোগাযোগ করা হয়েছে। এটা হলে আমরা পূর্নাঙ্গ এক হাজার বেডের হাসপাতাল পরিচালনা করতে পারবো। মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ রাখছি। তারা দিতে আগ্রহী।’

[৪] হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মুহূর্তে (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এক হাজার বেডের এই হাসপাতালে ৫৬৪ জন রোগী ভর্তি রয়েছেন। আইসিইউ এবং এসডিইউ ফাঁকা নেই। হাসপাতালের ১১২টি আইসিইউ এবং ২৮৮টি এসডিইউতে সমপরিমাণ রোগী রয়েছেন। এছাড়া সাধারণ বেডে ৫৪ জন রোগী ভর্তি আছে। সোমবার (২ আগস্ট) ৬৯ জন নতুন রোগী ভর্তি করা হয়েছে। রোগী ছাড়া পেয়েছেন ৪০ জন।’

[৫] তিনি আরও বলেন, ‘আমাদের এখানে ৫০০ বেডে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তবে সেগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন যুক্ত করার কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই আমরা আরও বেশি ক্রিটিকাল রোগি ভর্তি নিতে পারবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়