শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতকড়া খুলে পালিয়ে যাওয়া কলমাকান্দার সেই আসামি গ্রেফতার

রিপন মিয়া: [২] কলমাকান্দা হাতকড়া খুলে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি রাজিব তালুকদারকে (২৭) গ্রেফতার করা হয়েছে।

[৩] সোমবার দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব তালুকদার একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে বাউসারি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে মোটরসাইকেল করে থানার উদ্দেশ্য নিয়ে যায়।

[৫] নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাঁচউড়া এলাকায় এলে হ্যান্ডকাপ খুলে মোটরসাইকেল থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। একদিন পর উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউসারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৬] এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান বলেন, হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি রাজিবকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া যে দুজন পুলিশ পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন, তাদের বিরুদ্ধে জেলা পুলিশ তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়