শিরোনাম
◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারিবারিক কলজের জের ধরে গৃহবধুকে কুপিয়ে আহত করে আত্মহত্যা করে শ্বশুর।

[৩] মঙ্গলবার ভোররাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল গনি নিজের জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন। এ নিয়ে ছেলের বউ নয়নতারার সাথে সোমবার সন্ধ্যায় পারিবারিকভাবে তর্কবির্তক হয়।

[৫] এক পর্যায়ে শ্বশুর আব্দুল গণি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলের বউ নয়নতারাকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

[৬] পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে নয়নতারাকে মঙ্গলবার সকালে ঢাকায় পাঠানো হয়। এদিকে এ ঘটনার পর রাতে শ্বশুর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করে।

[৭] বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ