শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে নগরের নিম্নাঞ্চল জলাবদ্ধতায় প্লাবিত

রিয়াজুর রহমান: [২] মঙ্গলবার (৩ আগস্ট) ভোর থেকে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

[৩] সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার (মিমি) বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি বেড়ে দাঁড়ায় ১৯০ দশমিক ৬ মিমি।

[৪] ভোর থেকে বিশেষ করে চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় হাঁটুপানি জমে গেছে।

[৫] সকাল থেকে নগরের প্রধান সড়কগুলোতে রিকশাও ছিল কম। এর ফলে যারা টিকা গ্রহণ, ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন কাজে গন্তব্যে বেরিয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

[৬] পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। নদী বন্দরকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়