শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগে মিললো ১০ হাজার ইয়াবা

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের জীম্বংখালী মাঠ এলাকায় পাচারকারী ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে১০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

[৩] মঙ্গলবার ভোররাতে উপজেলার জীম্বংখালী মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪] মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে পাচার হবে।এমন তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতকারী ব্যক্তিকে ছোট একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে ঘেরের দিখে আসতে দেখে।টহলদল দেখা মাত্র তাদের চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তিরা দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই সাথে থাকা ব্যাগটি ফেলে দিয়ে অন্ধকারে সুযোগ নিয়ে পাশ্ববর্তী ঘেরের দিকে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ