শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুইদিনে ইয়েমেন যুদ্ধে ৪০ হুথি সেনা নিহত

রাকিবুল আবির: [২] ইয়েমেন সেনাবহিনীর গণমাধ্যমের পরিচালক কর্নেল ইয়াহিয়া আল হাতেমী বলেন, মারিব শহরের দক্ষিণে রাহাবা জেলায় শনিবার এবং রোববারের যুদ্ধে অন্তত ৪০ হুথি সেনা নিহত হয়েছে। মারিব, লাহজ, জৌফ এবং আল বায়দা প্রদেশে সরকারি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে সোমবার গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে আরো বেশ কিছু হুথি যোদ্ধা। আরব নিউজ

[৩] ইয়েমেনের সামরিক কর্মকর্তা জানান, আরব জোটের সেনাবাহিনী ও সহযোগী উপজাতিদের একটি দল বিমান বাহিনীর সহায়তায় অভিযান চালায় এবং হুতি বাহিনীর দখলে থাকা একটি পার্বত্য অঞ্চল এবং তাদের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ দখল করতে সক্ষম হয়।

[৪] এদিকে, হুথিরা আল-মাশজাহ এবং আল-কাসারা অঞ্চলে সরকারী সেনাবাহিনীর ওপর হামলা চালায়। তবে এই হালায় কোনো সুবিধা করতে পারেনি তারা। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়