শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর্জেন্টিনা পুরুষ হকি দলের হারের প্রতিশোধ নিলো নারী দল

স্পোর্টস ডেস্ক: [২] জার্মানির কাছে ১-৩ গোলে হেরে শেষ হয়েছে আর্জেন্টিনা পুরুষ হকি দলের অলিম্পিক যাত্রা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে আর্জেন্টিনা হকি দলের শিরোপা জয়ের স্বপ্ন।

[৩] ঠিক পরের দিন তাদের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিলো আর্জেন্টিনা নারী হকি দল। সোমবার (২ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে নারী হকির কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে দ্য লায়নেসরা।

[৪] আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের জয়ে গোল তিনটি করেছেন অগাস্টিনা অ্যালবার্তারিও, মারিয়া ভিক্টোরিয়া গ্রানাতো এবং ভ্যালেন্টিনা রুইজ। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়