শিরোনাম
◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী ◈ ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৬ ◈ সৌরবিদ্যুতে চার্জ না দিলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ পিএসজি পার‌লো না, দাপু‌টে খে‌লে ফরাসি সুপার কাপ জিতলো দে লাঁস 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের নির্বাচন ব্যবস্থা বদলের দাবি বলসোনারো সমর্থকদের

বিদেশ ডেস্ক : ক্ষমতাসীন ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের নির্বাচন ব্যবস্থা বদলের দাবিতে মিছিল করেছেন। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে রিও ডি জেনিরোতে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ইলেক্ট্রনিক নির্বাচনি ব্যবস্থা বদলের ডাক দিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। কাতারিভত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রাজিলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর এদিকে দুর্নীতি এবং করোনা মহামারি মোকাবিলার অভিযোগে নাকাল প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি এখন চাইছেন নির্বাচনি ব্যবস্থা বদল করে প্রত্যেক ভোটারকে ইলেক্ট্রনিক ব্যালট বক্সের প্রিন্টেড রিসিট প্রদান করা হোক। যাতে করে ভোটগুলো আলাদা করে গণনা করা যায়।

ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে বলসোনারো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা ২০২২ সালের নির্বাচনে বলসোনারোকে হারিয়ে দেবেন।

রিও ডি জেনিরোতে নির্বাচন ব্যবস্থা বদলের দাবিতে বিক্ষোভে যোগ দেয় প্রায় তিন হাজার বলসোনারো সমর্থক। ৪৬ বছর বয়সী রোনাল্ডো কালভালকান্তে বলেন, ‘আমরা চাইছি প্রকাশ্যে ভোট পুনর্গনণা হোক, আরও বেশি স্বচ্ছতার জন্য কারণ জালিয়াতির আশঙ্কা রয়েছে।’ এছাড়া রাজধানী ব্রাসিলিয়াতেও বিক্ষোভ হয়েছে।

ব্রাজিলের নির্বাচনি ট্রাইব্যুনাল বলছে, বর্তমানে প্রচলিত ভোটিং সিস্টেম সম্পূর্ণ স্বচ্ছ আর এতে কখনও ব্যাপক অনিয়ম হয়নি। তবে কোনও প্রমাণ দেওয়া ছাড়াই বলসোনারোর অভিযোগ, ২০১৮ সালে যে নির্বাচনে তিনে জয় পান সেই নির্বাচনেও জালিয়াতি হয়েছে। তার দাবি এই জালিয়াতির কারণে তিনি প্রথম রাউন্ডে জয় পাননি। তবে এর কোনও প্রমাণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়