শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের গুহা থেকে হাজার হাজার মানুষ ও প্রাণীর হাড়গোড় উদ্ধার

অনলাইন ডেস্ক: সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুহা থেকে হাজার হাজার প্রাণী ও মানুষের হাড়গোড় উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। এসব হাড়গোড় প্রায় সাত হাজার বছর ধরে হায়েরারার ওই গুহায় জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল আরাবিয়া

বিজ্ঞানীরা গবেষণা পত্রে জানান, উম্ম জিরসান এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ইঁদুর, ঘোড়া, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড়ও পাওয়া গেছে।

জানা যায়, গুহাটি মূলত একটি প্রাকৃতিক সুরঙ্গ। একসময় সেখান দিয়ে লাভা প্রবাহিত হতো।

সৌদি আরবের উম্ম জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে কীভাবে এগুলো টিকে আছে তা নতুন এক বিস্ময়ের সৃষ্টি করেছে। এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়