শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বারিধারা থেকে মডেল পিয়াসা আটক; মদ, ইয়াবা ও সিসা উদ্ধার (ভিডিও)

সুজন কৈরী: [২] রোববার রাতে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ৩ নম্বরস্থ বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে পুলিশ।

[৩] অভিযানকালে ডিবি পুলিশের সদস্যরা পিয়াসার ঘরের টেবিল থেকে ইয়াবার কয়েকটি প্যাকেট জব্দ করে। এছাড়া পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ এবং পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পান পুলিশ সদস্যরা। পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোনও জব্দ করেছে পুলিশ।

 

[৪] ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। পিয়াসাকে আটক করা হয়েছে।

[৫] ২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম ছিল পিয়াসার। চার বছর পর আবারও আলোচনায় এলেন পিয়াসা। গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর মরদেহ উদ্ধারের পর বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাতেও পিয়াসার নাম রয়েছে।

 

[৬] রাজধানীর মোহাম্মদপুরে আরেক মডেলের বাসায় অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

ভিডিও দেখতে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়