শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অভিবাসী দমন নিয়ে আনুষ্ঠানিক ক্ষমা চাইলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

সুমাইয়া ঐশী: [২] অক ল্যান্ডের টাউনহলে রোববার ভরা সমাবেশে ক্ষমা চান নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। একই সঙ্গে ঐ অঞ্চলের শিক্ষার্থীদের ধারাবহিক বৃত্তি দেওয়ার ঘোষণাও দেন তিনি। ডন রেড নামে পরিচিত এই অভিবাসন দমনকাণ্ড ঘটে ১৯৭০ এর দশকে। এনিয়ে জাসিন্ডা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ এখনো এনিয়ে ভুগছে এবং সেই ভয়াবহতা এখনো তাদের কাঁদিয়ে বেড়ায়। নিউজিল্যান্ড হেরাল্ড

[৩] জাসিন্ডার ক্ষমাপ্রার্থনার এই অনুষ্ঠানে অংশ নেন কয়েক’শ মানুষ। সরকারি কর্মকর্তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী একাধিক পরিবার এবং যারা এরফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও। বিবিসি

[৪] ঘটনার ভয়াবহতা বোঝাতে জাসিন্ডার ক্ষমাপ্রার্থনার সময় ব্যাকগ্রাউন্ডে মানুষের আর্তনাদ, শিশুর কান্নাসহ একটি আবেগ বিজড়িত পরিবেশের সৃষ্টি করা হয়। এর স্পষ্ট প্রতিফলন ছিলো উপস্থিত জনগণের চোখ-মুখেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়