শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ১২:৫০ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] লক্ষ্মীপুরে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট, গ্রেপ্তার ৪

জহিরুল ইসলাম শিবলু: [২] ঈদের ছুটিতে লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা বন্ধ করে যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সুযোগে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ওই শাখার ভেতরে প্রবেশ করে একদল ডাকাত।

[৩] ব্যাংকের ভল্টের তালা সু-কৌশলে খুলে ৩ লাখ ১৬ হাজার ৫০ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এখানেই থেমে যায়নি ডাকাতরা, ডাকাত দলের পরিচয় দেয়ার কথা বলে ওই শাখার মালিককে ফোন করে আরো ২০ লক্ষ টাকা দাবীও করে ডাকাতদল। এমন ঘটনার অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর র‌্যাব-১১। এ সময় উদ্ধার করা হয় নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

[৪] শনিবার দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন। এর আগে গত ১৯ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার বাইশমারা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ঈদের ছুটিতে বন্ধ থাকার সুযোগে ব্যাংক ডাকাতি করে ডাকাত দলের সদস্যরা।

[৫] গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, পৌরসভার ১২নং ওয়ার্ডের মো. মাঈন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ওরপে বাবু (২২), মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. মাঈন উদ্দিন (৫৮), নুর হোসেনের ছেলে রিয়াজ (২৪), সদর উপজেলার লাহারকান্দি গ্রামের তমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত আবদুর নুর ভূঁইয়ার ছেলে মো. রাসেল হোসেন (৩১)।

[৬] র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার জানান, অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় প্রথমে শনিবার গভীর রাতে উত্তর তেমুহনী এলাকা থেকে ডাকাত দলের সদস্য রাসেলকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ভোর রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ আলার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির মূল হোতা আনোয়ার হোসেন বাবু ও তার বাবা মাঈন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এক পর্যায়ে তাদের ঘর তল্লাশি করে নগদ ১৩ হাজার টাকাসহ ডাকাতি কাজে ব্যবহৃত ১টি হাতুড়ি, হেস্ক ব্লেট, স্ক্রু ড্রাইভার, কিরিচ, চাপাতি, চুরি ও প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত দুটি সীমসহ একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে আনোয়ার ও তার বাবা মাঈন উদ্দিনের স্বীকারোক্তি মতো একই বাড়ি থেকে অপর ডাকাত সদস্য রিয়াজকে গ্রেফতার করে র‌্যাব।

[৭] গ্রেফতারকৃতদের জবানবন্দীর বরাত দিয়ে তিনি আরো জানান, লক্ষ্মীপুরের বাইশ মারা ইসলামী ব্যাংকের এজেন্টে ব্যাংকিং শাখার প্রোপ্রাইটর রেজাউল করিম। ঈদের ছুটিতে শাখাটির কার্যক্রম বন্ধ ছিলো। গত ১৯ জুলাই রাত ১০টার দিকে গ্রেফতারকৃত আসামীরা ও অপর ডাকাত দলের সদস্যরা সমন্বয় করে শাখাটির দক্ষিণ পাশে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে সিন্দুক খুলে ৩ লক্ষ ১৬ হাজার ৫০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ০১৮৭৮৮৫২৯০২ নাম্বার থেকে ফোনে ডাকাতদের পরিচয় দেয়ার কথা বলে শাখাটির মালিকের নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

[৮] এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়াও অপর ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ