শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৩:১৩ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের সেরা গান উপহার দিয়ে উচ্ছ্বসিত টিনা রাসেল

বিনোদন ডেস্ক: মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে নিজের মেধার প্রমাণ দিয়েছেন টিনা রাসেল। গায়িকা হিসেবে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, আবার উপস্থাপক হয়ে নজর কেড়েছেন দর্শকদের। পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও সফল তিনি। তবে দিনশেষে গান গাওয়াতেই বেশি তৃপ্তি পান তিনি। তাই বছরের বিভিন্ন সময়ে নতুন গান নিয়ে আসেন।

শুক্রবার (৩০ জুলাই) প্রকাশিত হয়েছে টিনার নতুন গানচিত্র ‘পাগলেরই বেশ’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী জিসান খান শুভর কথা ও সুরে গানটির সংগীতয়োজন করেছেন নাভেদ পারভেজ। এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে উচ্ছ্বসিত টিনা রাসেল বললেন, ‘প্রতিটি সঙ্গীতশিল্পীই সারা জীবন গান করে যায়। কিন্তু সে তপস্যায় থাকে তার জীবনের সেরা গানটি গাওয়ার জন্য। আমার বেলাতেও তাই। আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে এটি আমার সেই কাঙ্খিত গান। আত্মতৃপ্তির গান।’

মেধাবী এই গায়িকা আরও বলেন, ‘খুব সহজে কোনোকিছু পেতে চাইনি কোনোদিন। একটা ভালো গানের জন্য বরাবরই যুদ্ধ করে গেছি। একটা ভালো গান মানে ভালো কিছু কথা, কথার সাথে সামঞ্জস্য রেখে অসাধারণ সুর এবং কথা ও সুরের সমন্বয়ে সংগীতায়েজন। এর সব কিছুই আছে এবারের গানটিতে। আমি চেষ্টা করেছি গায়কীর সর্বোচ্চটা দিতে। বাকিটা শ্রোতাদের ওপর। তবে, আমি খুব আশাবাদী।’

সুনামগঞ্জের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং নোমান। আছে টিনা রাসেলের উপস্থিতিও। সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ