শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূ-মধ্যসাগর থেকে ৯৯ অবৈধ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক: অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের সময় ৯৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মানির একটি জাহাজ। ডিবিসি

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। বেসরকারি সংস্থার ওই জাহাজের কর্মকর্তারা বলেছেন, অভিবাসন প্রত্যাশী অনেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে। এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নাগরিক বলে জানা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে, লিবিয়া ও তিউনিশিয়া থেকে আগত অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। আর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইউরোপ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে ৫শ' জনেরও বেশি মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়