শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় আরেক মামলা

নিউজ ডেস্ক : শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাতে র‌্যাব বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ৩৫, ৫৫ ও ৭৩ ধারায় মামলাটি করে।

পল্লবী থানা ও র‌্যাব-৪ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৪ এর একজন ইন্সপেক্টর বাদী হয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলাটি করেন।

একই দিন সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় র‌্যাব বাদী হয়ে আরও দুটি মামলা করে। এর মধ্যে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে অপরটি বিশেষ ক্ষমতা আইনে।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিনটি ধারা যুক্ত করা হয়েছে। সেগুলো মধ্যে মাদক আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আইনের ধারা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে হেলেনা জাহাঙ্গীরকে র‌্যারের গাড়িতে করে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনাকে আদালত তুলে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান শুরু হয়। চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নেয়া হয়। উদ্ধার করা হয় বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, চাকু, ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম। এরপর রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়