শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ১২:৪৮ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো লন্ডনি কিশোরী

সালমান মিয়া: [২] দিরাই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো লন্ডন প্রবাসী এক কিশোরী।
[৩] জানা যায়, শুক্রবার (৩০ জুলাই) দুপুরে, উপজেলার জগদল ইউনিয়নের হালেয়া-রাজনগর গ্রামের সুরত মিয়ার কন্যা লন্ডন প্রবাসী দৃষ্টি জানভীর জাহান(১৬) এর সাথে একই গ্রামের ছালিক মিয়ার কলেজ পড়ুয়া ছেলে ছাদ মিয়ার বিবাহের আয়োজন করা হয়ে ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর, দিরাই থানার এসআই আজিজুর রহমান রাসেল সহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ থেকে রক্ষা করেন ওই কিশোরীকে।
[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে প্রেরণ করি, উভয় পক্ষই মুচলেকা দিয়ে বলেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী বয়স হওয়ার আগ পর্যন্ত তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না
  • সর্বশেষ
  • জনপ্রিয়