শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদপুরে অস্ত্র-গুলিসহ আটক ১

সুজন কৈরী : [২] রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১টি দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ডসহ একজন অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম- হাফিজুর রহমান ওরফে ফালান (২৬)।

[৩] বৃহস্পতিবার রাতে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের ২নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ হাফিজুরকে আটক করে র‌্যাব-২।

[৪] শুক্রবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য শহীদ বুদ্ধিজীবি কবরস্থানের এলাকায় কয়েকজনের অবস্থান করার তথ্য পেয়ে অভিযান চালায় ব্যাটালিয়নের একটি দল। এ সময় হাফিজুরকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়।

[৫] তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে হাফিজ ও তার সহযোগীরা মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করতো অনুসন্ধানে জানা গেছে। এছাড়া প্রায় সময়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করতো। তিনি এবং তাদের সহযোগীরা দিনে ভূমি দখল ও ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কাজে লিপ্ত ছিলেন।

[৬] বিভিন্ন অপরাধে হাফিজুরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৭টি মামলার সন্ধান পাওয়া গেছে বলে জানান এএসপি ফজলুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়