শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গু আক্রান্ত, ঢাকায় ১৮১ জন

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] এর আগে গত বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়। সর্বোচ্চ ডেঙ্গু রোগি পাওয়া গেছে চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ১ হাজার ৭২৬ জন ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ১৫০ জনই ঢাকার। অর্থাৎ ৯৯ শতাংশই ঢাকার।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৫৬৮ জন রোগি ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৭ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে আছেন। ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৫২৬ জন।

[৪] এদিকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়