শিরোনাম
◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে সর্বোচ্চ ১৫৩ ডেঙ্গু রোগী শনাক্ত: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়। সর্বোচ্চ ডেঙ্গু রোগি পাওয়া গেছে চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ১ হাজার ৭২৬ জন ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ১৫০ জনই ঢাকার। অর্থাৎ ৯৯ শতাংশই ঢাকার।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৫৬৮ জন রোগি ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৫৫৭ জন, আর বাকি ১১ জন ঢাকার বাইরে আছেন। ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৫২৬ জন।

[৪] এদিকে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়