শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিবৃষ্টিতে পায়রা সমুদ্র বন্দরের নির্মিত পুনর্বাসন কেন্দ্রে ধ্বস

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় অতিবৃষ্টিতে পায়রা সমুদ্র বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের দেয়া পূনর্বাসন কেন্দ্রের সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে। বিভিন্ন জায়গা দিয়ে মাটি ও বালু ধ্বসে নেমে যাওয়ায় ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েকটি একতলা বিল্ডিং।

[৩] উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে ২ নং প্যাকেজে মঙ্গলবার ও বুধবার (২৮ জুলাই) এ দুদিনের টানা ভাড়ি বর্ষনে এ ঘটনা ঘটে।

[৪] পূনর্বাসন কেন্দ্রের বাসিন্দা কাশেম হাওলাদার বলেন, ইতোমধ্যেই বেশ কিছু বিল্ডিং এর নিচে ফাটল ধরেছে। মৌসুমি ভাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোন সময় বেশ কয়েকটি বিল্ডিং ধ্বসে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

[৫] লালুয়া ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, পায়রা সমুদ্র বন্দরের পূনর্বাসন কেন্দ্রের সড়কসহ পানি নিষ্কশনের ড্রেনেজ ধ্বসে পড়েছে। বিভিন্ন জায়গা দিয়ে মাটি ও বালি ধ্বসে নেমে যাওয়ায় ফাটল ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনগুলো।

[৬] ঠিকাদারী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং এর প্রকৌশলী রাজীবুল হাসান বলেন, সব কাজই নিয়মানুযায়ী করা হয়েছে। প্রাকৃতিকভাবে টানা ভাড়ি বর্ষণে কিছু জায়গায় ধ্বস নেমেছে। আমরা দ্রুত সেই জায়গাগুলো মেরামতে সকাল থেকেই কাজ করছি। এছাড়া ছোটো ছোটো যে সমস্যা রয়েছে তা সমাধানে কাজ করছি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

[৭] উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, পায়রা সমুদ্র বন্দরের কোনো ব্যাপার আমাদের এখতিয়ারের মধ্যে না। তার পরেও আমি যোগাযোগ করেছি। তারা জানিয়েছে ছোটো ছোটো যে সমস্যা রয়েছে তা সমাধানে কাজ করছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়