শিরোনাম
◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের ◈ হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে ইরানের নতুন বার্তা ◈ হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গে আদালতে, ফয়সালের দাবি ‘আমি জড়িত নই’ ◈ দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির ◈ প্রতিযোগিতার চাপে বাংলাদেশ: ইইউতে পোশাক রপ্তানি নিম্নমুখী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গুতে ৫ বছরের ছেলেকে হারালেন সাবেক ফুটবলার পারভেজ

নিজস্ব প্রতিবেদক : [২] ডেঙ্গু কেড়ে নিয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা আনোয়ার পারভেজের ৫ বছর বয়সী ছেলে রাহিল শাহরিয়ারের প্রাণ। পারভেজ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব এলিট ইয়ুথ হিসেবে দায়িত্ব পালন করছেন।

[৩] রাহিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের মিডিয়া বিভাগ। ছেলের মৃত্যুতে শোকে মুহ্যমান পারভেজকে পাওয়া যাচ্ছে না মুঠোফোনে। কয়েকবারের চেষ্টায় যোগাযোগ করার পর জানা যায় তিনি কথা বলার অবস্থায় নেই।

[৪] করোনা মহামারির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। এর মধ্যে হঠাৎ তীব্র জ্বর উঠলে রাহিলকে গত শনিবার ভর্তি করানো হয় হাসপাতালে। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

[৫] রাহিলের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ কর্মকর্তা কর্মচারীরা গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়