শিরোনাম
◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’ ◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে এলজি সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

শাহাদাত হোসেন: [২] মঙ্গলবার মধ্য রাতে রাউজান পৌর এলাকার ৯নং ওয়াডের আলীখীল সন্দিপপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার (২৮ জুলাই) থানার দায়েরকৃত মামলা সূত্রে জানাগেছে ঐ এলাকার নুরুল আলমের ছেলে মোঃ আজিম উদ্দিন প্রকাশ আজম(৪৫)দেশিয় তৈরি একটি এলজি বিক্রির উদ্দেশ্য এলাকায় ঘুরাঘুরি করলে স্থানিয়রা তাকে ধাওয়া করে।

[৩] তখন সে পালাতে গিয়ে সড়কের ইটের সলিনে পড়ে হাতে ও মাথায় আঘাত প্রাপ্ত হন।পরে স্থানিয় জনগন তাকে দেশিয় তৈরী একটি (এলজি),৪ টি কার্তুজ,একটি দা সহ ধরে পেলে।পরে স্থানিয়রা ঘটনাটি স্থানিয় কাউন্সিলর জসিম উদ্দিনকে অবহিত করলে কাউন্সিলর থানার ওসিকে বিষয়টি জানান।

[৪] ওসি দ্রুত পুলিশ পাঠিয়ে অস্ত্র ব্যবসায়ীকে আটক করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে আসেন।পুলিশের এ এস আই মোঃ ইসমাইল অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

[৫] অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা রুজু রয়েছে বলে পুলিশের দায়েরকৃত মামলায় উল্লেখ রয়েছে।স্থানীয়রা জানান আটক আজম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আসামিকে আমরা আদালতে প্রেরণ করেছি।তিনি জানান অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড,মাদক ইয়াবা ব্যবসা করলে কেউ রেহায় পাবেনা।অন্যায় অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ