শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের প্রধান সড়কে বন্যহাতি

নিউজ ডেস্ক: [২] পাহাড় থেকে কক্সবাজারের টেকনাফের প্রধান সড়কে একটি বন্যহাতি নেমে এসেছে। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে হাতিটি পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে।

[৩] সোমবার (২৬ জুলাই) রাত ১১টায় টেকনাফ পৌরসভার নাইট্যাং পাড়ায় বন বিভাগের পাশে প্রধান সড়কে অবস্থান করছিল বন্যহাতিটি। এ সময় হাতিটি সড়কের পাশে কয়েকটি গাছ ভেঙে ফেলায় কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে দুইপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হাতিটি রাত ১১টার সময়ও সেখানে অবস্থান করছে। বাংলা ট্রিবিউন

[৪] এ বিষয়ে বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানায়, ‘প্রচোর বৃষ্টিতে রাতে প্রধান সড়কে একটি পাহাড়ি হাতি নেমে আসে এ খবর পেয়ছি। ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটি পাহাড়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করচ্ছে।’

[৫] টেকনাফ সদর সিবিজি সভাপতি মাহমদুল্লাহ বলেন, ‘সোমবার রাতে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড় থেকে প্রধান সড়কে একটি বন্যহাতি নেমে এসে গাছ-পালা ভেঙে ফেলে। এতে রাস্তার দুইপাশে যানবাহান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। হাতিকে পাহাড়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি।’ সমকাল

[৬] স্থানীয় বাসিন্দা মো. আরফাত বলেন, ‘পাহাড়ি একটি বন্যহাতি প্রধান সড়কে নেমে এদিক-ওদিক ছুটছে। এতে মানুষজন ভয়ের মধ্য রয়েছে। স্থানীয় সিবিজি কর্মীরা হাতিটিকে পাহাড়ের ভেতরে পাঠিয়ে দেওয়া চেষ্টা চালাচ্ছে।’

[৭] টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, ‘পাহাড়ি হাতিটি সড়কে নেমে আসার খবর পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করছি। যাতে এটি নাফ নদের সীমান্তে যাওয়ার আগে পাহাড়ের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়