শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১১:৫৩ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমিকার উপর অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউ‌নিয়‌নের সাড়ুকদিয়া গ্রামের হারান মন্ডলের ছেলে অনিমেষ মন্ডল (২৩) প্রে‌মিকার উপর অ‌ভিমান ক‌রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

[৩] সোমবার (২৬ জুলাই ) ভোর সা‌ড়ে পাঁচটার দিকে পাট নাড়‌তে গি‌য়ে অ‌নি‌মে‌‌ষের চাচা নাগু মন্ডল বাড়ির পাশে আম গাছে তা‌কে ঝুলন্ত অবস্থায় দেখেন । তার ডাকশু‌নে অনিমেষের মা স্বরস্বতী মন্ডল সেখা‌নে গি‌য়ে ছে‌লে‌কে ঝুলন্ত অবস্থায় দেখ‌তে পে‌য়ে কান্না ও চিৎকার কর‌লে গ্রামের লোক জন ছুটে এসে। এমতাবস্থায় গাছ থে‌কে ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী।

[৪] সূত্রে জানা যায়, গত ২ বছর ধ‌রে অ‌নি‌মে‌ষের বড় ভা‌বির মামাত বো‌ন ভাঙ্গা উপ‌জেলার হাজরা হা‌টি গ্রা‌মের কিশোরীর সা‌থে তার প্রে‌মের সম্পর্ক ছিলো। মে‌য়ে‌টির বি‌য়ে অন্য জায়গায় ঠিক হওয়ায় গত তিন-চার দিন ধ‌রে ছেলের সাথে মে‌য়ে‌টি কথা বলা বন্ধ ক‌রে দেয়, এ‌তে সে অ‌ভিমান ম‌রে আত্মহত্যা ক‌রে‌।

[৫] এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণ‌য়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়