শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে

ডেস্ক নিউজ: ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলবে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক মো. বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সমকাল অনলাইন

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতে হবে স্কুলগুলোকে। আর শিক্ষার্থীরা সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছি। কিন্তু চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চলবে। লকডাউন এলাকায় শিক্ষার্থীদের সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে নির্দেশনা বহাল থাকবে। শিক্ষার্থীদের কাছ থেকে সুবিধাজনক সময়ে অ্যাসাইনমেন্ট জমা নেবে স্কুলগুলো।

তবে অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তীতে ২৬ জুলাই থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশের কথা থাকলেও তা এনসিটিবি থেকে হাতে পায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সংগ্রহ করে তা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রস্তত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়