শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ কর্মিকে কুপিয়ে হত্যা

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে রোববার রাতে রাশিদুল ইসলাম মৃধা (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

[৩] এ ঘটনায় দামুকদিয়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হন। এই হত্যার জন্য আওয়ামী লীগের অপর গ্রুপকে দায়ী করে নিহতর ভাতিজা আজমীর শরীফ জানান,শুক্রবারে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য আজ রোববার রাতে শৈলকুপা থানায় বৈঠকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাকেন।

[৪] ওসির মীমাংসা বৈঠকে হাজির হওয়ার জন্য নিহত রাশিদুল ইসলাম মৃধাসহ তার লোকজন রওনা দিলে পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপের বকুল ও জাহিদের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতের আধারে তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।
নিহত উকিল মৃধা আওয়ামী লীগের মন্নু- নায়েব গ্রুপের সমর্থক বলে তার স্ত্রী মনোহরপুর ইউনিয়ন এর ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার তানিয়া খাতুন জানান।

[৫] শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা জানান আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ