শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে সরকারি গাছ কেটে জেলে গেলেন এক যুবক

মাজহারুল শিপলু: [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের লক্ষীন্দা গ্রাম থেকে ২০টি সরকারি গাছ কাটায় অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

[৩] আটককৃত একই ইউনিয়নের মহদীনগর গ্রামের জাহাঙ্গীর আলম খানের ছেলে হামিদুর রহমান বাবু (৩১) বলে জানা গেছে। এ ঘটনায় গত সোমবার অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় (১৯ জুলাই) একটি মামলা দায়ের করা হয়।

[৪] জানা গেছে, গত ১০-১২ দিন আগে আনাইতারা ইউনিয়নের লক্ষীন্দা গ্রাম থেকে ২০টি আকাশমণি গাছ কেটে টুকরো টুকরো করে একই ইউনিয়নের মহদীনগর কুমেরপাড় এলাকায় এনে রাখা হয়। পরে গাছ কাটার বিষয়টি জানতে পেরে ইউএনও, এসিল্যান্ডকে অবগত করার পর নির্দেশনানুযায়ী সরেজমিন পরিদর্শন করে অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন আনাইতারা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি মো. সাহাদত হোসেন। মামলার পর থেকে অভিযানে নামে পুলিশ। পরে নিজ হেফাজতে গাছগুলো রাখার দায়ে হামিদুর রহমান বাবু নামের ব্যক্তিকে শনিবার (২৫জুলাই) রাত ৯টার দিকে আটক করা হয়।

[৫] এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান জানান, সরকারি গাছ কাটার অপরাধে তাকে আটক করে রোববার দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়