শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে এবার প্রতিবন্ধিকে ধর্ষণ, গ্রেপ্তার এক

আবদুল ওহাব : [২] বগুড়ার শাজাহানপুরে পালাক্রমে কিশোরী ধর্ষণের রেশ না কাটতেই আবারও  প্রতিবন্ধী ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

[৩] এ ঘটনায় রোববার (২৫ জুলাই) উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজিজুল হক তোতা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

[৪] নির্যাতিতা কিশোরীর মা জানান, বিকেলে তার প্রতিবন্ধি ওই মেয়েটি পাশের বাড়ীর তেতা মিয়ার টিউবয়েলে গোসল করতে যায়। এসময় বাড়ীতে কেউ না থাকায় একা পেয়ে মেয়েটিকে ঝাপটে ধরে কোলে তুলে ঘরে নিয়ে যায় এবং সন্ধ্যা রাত পর্যন্ত কয়েকবার ধর্ষন করে। এরপর কাউকে কোনকিছু না বলার জন্য মেয়েটিকে ভয় দেখায়।

[৫] এমতাবস্থায় প্রতিবেশী এক মহিলা বিষয়টি টের পেয়ে মেয়েটির মা বাবাকে বলে দিলে তারা গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়। সংবাদ পেয়ে মেয়েটিকে পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্ত ধর্ষককে আটক করে।

[৬] ঘটনার সত্যতা স্বীকার করে শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এছাড়া অভিযুক্ত ধর্ষক তোতা মিয়াকে আটক করে জেল হাজতে এবং নির্যাতিতা কিশোরীকে মেডিকেল রিপের্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়