শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিকে হারালেও আইভরিকোষ্টে হোঁচট খেলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিকের ফুটবলে নিজস্ব প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানিকে হারাতে পারলেও হোঁচট খেলো আইভরিকোষ্টের কাছে। তারা আইভরকোস্টের সঙ্গে গোল শূন্য ড্র’তে শেষ হয়েছে ম্যাচ।

[৩] গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। রিচার্লিসন হ্যাটট্রিক করেছিলেন জার্মানদের বিপক্ষে। এদিন গোলের দেখাই পাননি তিনি। গোল করতে ব্যর্থ হয়েছেন দলের বাকি ফরোয়ার্ডরাও।

[৪] বলতে গেলে তেমন জোরালো সুযোগই তৈরি করতে পারেনি ব্রাজিল। শেষ মুহূর্তে আইভরিকোষ্ট গোলের দারুণ সুযোগ পেলেও অফ-সাইডের বাঁশি হতাশ করে। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র মেনে নিতে হয়েছে দুই দলকে। এই ম্যাচ ড্র হলেও দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুটি স্থান ব্রাজিল ও আইভরি কোস্টের দখলে রয়েছে।

[৫] ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শুরুর ১৩ মিনিটেই। ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার ডগলাস লুইজ মাঠ ছাড়েন সরাসরি লাল কার্ড দেখে। গোল না করতে পারলেও দু'দল লাল কার্ডের ক্ষেত্রে সমতায় থাকে। ৭৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এবু কোয়াসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়