শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের গ্রামাঞ্চলে লকডাউনে খুলছে দোকানপাট

মাহফুজুর রহমান : [২] ঝিনাইদহে কঠোর লকডাউনের ৩য় দিনে গ্রামাঞ্চলে চলছে ঢিলেঢালা ভাবে। সড়ক মহাসড়কে বাস বন্ধ থাকলেও ইজিবাইক ও মাহেন্দ্র চলাচল করছে। গাদা-গাদি করে বহন করা হচ্ছে যাত্রী।

[৩] রোববার সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার ও ভাটই বাজার, পাগলাকানাইসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে বসানো হয়েছে হাট-বাজার। চলছে কেনা-বেচা। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। দোকানে বসে ধুমছে চা পান চলছে। চলছে আড্ডা। অনেকেই মাস্ক ছাড়া চলাচল করছেন। খোলা হচ্ছে হোটেল, রেস্তোরা, চায়ের দোকান, পোশাকের দোকান। ভাটই হাটে আসা রাসেল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, লকডাউন দিয়েছে তো কি করব ভাই? পেট তো চালাতে হবে।

[৪] চা দোকানী হাসান আলী বলেন, ভাই পেটের দায়ে দোকান খুলিছি। লকডাউন চললেও কিছু করার নেই। মাস্ক পরেন নি কেন? এমন প্রশ্নের জবাবে বলেন, কত সময় মাস্ক পরে থাকবো। দোকান চালাচ্ছি তাই খুলে রাখছি।

[৫] এদিকে ঝিনাইদহ জেলা শহরের পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, আরাপপুর বাসস্ট্যান্ড, পাগলা কানাইসহ কয়েকটি স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। শহরে চলাচলকারীদের থামিয়ে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। বিনা কারণে বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

[৬] এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা বলেন, লকডাউন কার্যকরে জেলা শহরসহ ৬ টি উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত দুই দিনে জেলায় ৮৬ টি মামলায় ৪৩ হাজার ৭’শ ৫০ টাকা জরিমারা করা হয়েছে। তাছাড়া লকডাউনে জরুরী প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি মানতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়