শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৩ জন

স্বপন দেব: [২] গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ৩৩ জন আর মৃত্যু হয়েছে ৩জনের। শনাক্তের হার ৩২ দশমিক ৩৫ শতাংশ। রোববার (২৫ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৩] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৭১৪ জন।

[৪] নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ৭ জন, কুলাউড়ার ১১ জন, রাজনগরে ১০ জন, কমলগঞ্জে ৪ জন ও শ্রীমঙ্গলের ৩ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৬৮১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৫] এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৮ জনের সবাই মৌলভীবাজার সদর হাসপাতালের রোগী ছিলেন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৬ জনে।

[৬] গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। তাদের মধ্যে ১জন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের, শ্রীমঙ্গলের ১ জন ও কমলগঞ্জের ১ জন ।

[৭] জেলায় এখন পর্যন্ত ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ী ৪ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ৩০ জন রয়েছেন। তবে বেসরকারিভাবে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩-৪ গুণ বেশি বলে স্থানীয় জন প্রতিনিধিদের সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়