শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোকো হারামের আক্রমণে ৬ ক্যামেরুন সৈন্য নিহত

সাকিবুল আলম: [২] এলাকাটির গর্ভনর, রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে শনিবার (২৫ জুলাই) জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আক্রমণে এ হতাহতের ঘটনা ঘটেছে। ইয়ন

[৩] উত্তরাঞ্চলীয় প্রদেশের গর্ভনর বারাকি মিদজিইয়াওয়া সিআরটিভি টেলিভিশনকে জানিয়েছে, বোকো হারামের সশস্ত্র বাহিনী ভোর চারটার সময় ৬টি যানবাহনে করে সে এলাকায় পৌঁছে। তিনি সামরিক বাহিনীর ৬ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন সৈন্য।

[৪] আক্রমণটি সংঘটিত হয়েছিলো, নাইজেরিয়া সীমান্ত থেকে বেশ কিছু দূরে সাগমে নামক অঞ্চলে। সেখান থেকেই বোকো হারামের উৎপত্তি হয়েছে।

[৫] পুলিশের প্রতিবেদন এবং স্থানীয় সূত্র দাবি করেছে, নিহত সৈন্যের সংখ্যা ৮। সম্প্রতি বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তারা নাইজেরিয়া, নাইজার এবং চাদের সীমান্তবর্তী এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে।

[৬] তারা প্রায়শই সাধারণ নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের অপহরণ করছে। বোকো হারাম এবং পশ্চিম আফ্রিকার ইসলামি স্টেট শাখার জিহাদিরা ২০০৯ সাল থেকে ৩৬ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। বাস্তুহারা হয়েছে কমপক্ষে ২০ লাখ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়